মাদক কারবারি ছিনতাই পুলিশের কাছ থেকে,বাগেরহাটের শরণখোলায়-পুলিশের ওপর হামলা চালিয়ে ইলিয়াস শিকদার নামে এক মাদক কারবারিকে ছিনিয়ে নিয়েছেন তার সহযোগীরা। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

মাদক কারবারি ছিনতাই পুলিশের কাছ থেকে
বুধবার দিনগত রাতে উপজেলার পশ্চিম খোন্তাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। পলাতক মাদক কারবারি ইলিয়াস শিকদার শরনখোলা উপজেলার পশ্চিম খোন্তাকাটা গ্রামের মৃত আ. রশিদ শিকদারের ছেলে।
আহতরা হলেন, উপ-পরিদর্শক এসআই আব্দুস সালাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুর রহমান ও কনস্টেবল মো. মিলন।
মাদক কারবারি ছিনতাইয়ের ঘটনায় রাতেই ওই গ্রামের আ. রশিদ শিকদারের ছেলে ইলিয়াস শিকদার, ফারুক শিকদার, নাছির শিকদার, দুলাল শিকাদরের ছেলে মিজান শিকদার, সালাম শরিফের ছেলে সাইফুল শরিফ, ইলিয়াস শিকদারের স্ত্রী রূপালি বেগম ও মেয়ে আখিসহ ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইকরাম হোসেন জাগো নিউজকে বলেন, গোপন খবরে পশ্চিম খোন্তাকাটা এালাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ইলিয়াসকে আটক করা হয়। এ সময় ইলিয়াসের সহযোগী ১০-১২ জন নারী-পুরুষ লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে ইলিয়াসকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় আহত এএসআই শফিকুর রহমান ও কনেস্টবল মো. মিলনকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

১ thought on “মাদক কারবারি ছিনতাই পুলিশের কাছ থেকে”