ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো দুই বন্ধুর বাগেরহাটে

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো দুই বন্ধুর বাগেরহাটে,বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

 

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো দুই বন্ধুর বাগেরহাটে

 

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো দুই বন্ধুর বাগেরহাটে

বুধবার দুপুরে দিকে খুলনা ঢাকা-মহাসড়কের ফকিরহাট উপজেলার চেয়াম্যানবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ফকিরহাট-উপজেলার কাকডাংগা গ্রামের মহর আলী সরদারের ছেলে সাদিক সরদার (২৫) ও একই গ্রামের আজাহার সরদারের ছেলে সাকিব সরদার (২৩)।

তারা দুই বন্ধু মোটরসাইকেলে করে ফকিরহাট-উপজেলা সদর থেকে ফলতিতা বাজারে যাওয়ার পথে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার দুপুরে বাগেরহাট ঢাকা-মহাসড়কের চেয়ারম্যানবাড়ী মোড়ে অজ্ঞাতপরিচয় ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়।

পুলিশের এ কর্মকর্তা বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

 

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো দুই বন্ধুর বাগেরহাটে

Leave a Comment