খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৩ই মার্চ ২০২৩, ১:৫ এএম
দুই যুবক আটক মোংলায় ১২ কেজি হরিণের মাংস জব্দ,মোংলায় হরিণের মাংস কিনতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন দুই ব্যক্তি। এ সময় মাংস ফেলে রেখে পালিয়ে যান দুই পাচারকারী। পরে ঘটনাস্থল থেকে ১২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।

আটকরা হলেন সাদ্দাম হোসেন (৩২) ও বেল্লাল শরীফ (৩০)। সাদ্দাম উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নারকেলতলা হাবিবুর রহমানের ছেলে। বেল্লাল একই এলাকার সুলতান শরীফের ছেলে।
উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার হাসান ও চাঁদপাই ইউনিয়নের চাঁদপাই গ্রামের কাদের সকালে নারকেলতলা এলাকায় হরিণের মাংস-বিক্রি করতে আসেন। তাদের কাছ থেকে সাদ্দাম হোসেন (৩২) ও বেল্লাল শরীফ (৩০) সে মাংস কিনতে গেলে লোকজন দেখে ফেলেন। পরে স্থানীয় ইউপি সদস্য (মেম্বর) হারুন মল্লিক ও গ্রামবাসী ছুটে আসলে পাচারকারী হাসান ও কাদের পালিয়ে যান। পরে দুজনকে আটক করে পুলিশ।
মোংলা থানার এসআই বলেন, ঘটনাস্থল থেকে ১২ কেজি হরিণের মাংসসহ সাদ্দাম ও বেল্লাল নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

মন্তব্য