বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত এর সংখ্যা বেড়ে ৫

Photo of author

By Jubair Pavel

সড়ক দুর্ঘটনায় নিহত – সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে।

 

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত এর সংখ্যা বেড়ে ৫

এর আগে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় খুলনাগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকে থাকা তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

 

সড়ক দুর্ঘটনায় নিহত

 

পরে আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে একজন এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। এই নিয়ে এই দুর্ঘটনায় ইজিবাইকের পাঁচজন নিহত হলেন।

নিহতরা হলেন—বাগেরহাটের মুনিগঞ্জ এলাকার নোমান শেখের স্ত্রী শিক্ষিকা নিপা বেগম (২৮), রামপাল উপজেলার নবাবপুর এলাকার রাজমিস্ত্রি মো. মাসুম (৩০), একই এলাকার রাজমিস্ত্রি শওকত আলী (৪০), বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি গ্রামের মাজেদ শেখের ছেলে হিরণ শেখ (৩৫) ও একই উপজেলার মিরেরডাঙ্গা গ্রামের মোশারফ হোসেন খন্দকার (৪২)। এর মধ্যে নিপা বেগম বাগেরহাটের সায়েড়া মধুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দুই মাস আগে তিনি এই চাকরিতে যোগদান করেন।

Leave a Comment