নিহত ১ চায়ের দোকানে প্রাইভেটকার,বাগেরহাটের রামপালে নিয়ন্ত্রণ-হারিয়ে একটি প্রাইভেটকার চায়ের দোকানে ঢুকে পড়েছে। এতে ভূষণ মণ্ডল (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

নিহত ১ চায়ের দোকানে প্রাইভেটকার
শনিবার সন্ধ্যায় খুলনা মোংলা মহাসড়কের বাবুর বাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভূষণ মণ্ডল রামপাল উপজেলার ভেকটমারি গ্রামের পিযুষ কান্তির ছেলে।
কাটাখালী হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অতিরিক্ত গতির কারণে মোংলা থেকে খুলনাগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ-হারিয়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে ভূষণ মণ্ডলসহ চারজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ভূষণ মণ্ডলকে মৃত ঘোষণা করেন।
পুলিশের এ কর্মকর্তা বলেন, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১ thought on “নিহত ১ চায়ের দোকানে প্রাইভেটকার”