বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Photo of author

By Jubair Pavel

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল করেছে।

 

বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় খুলনা-পিরোজপুর মহাসড়কের বাগেরহাট সদরের মেগনীতলা থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দশানী এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারী মুহাম্মদ ইউনূস, বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক এতে অংশ নেন। বক্তারা এ সময়ে এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় কঠোর কর্মসূচীর ঘোষনা দেন।

Leave a Comment