ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
জাতীয় নিরাপদ সড়ক দিবসে বাগেরহাটে র্যালি
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে শহরের পুরাতন পুলিশ লাইনের সামনে থেকে নিরাপদ সড়ক চাই সংগঠন বাগেরহাট জেলা শাখার উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ।

পরে বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বিআরটিএ বাগেরহাট সার্কেলের আয়োজনে নিরাপদ সড়কে করণীয় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার তৌহিদুল আরিফ।
সভায় বিআরটিএর সহকারী পরিচালক লাইলাতুল মাওয়া, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, নিরাপদ সড়ক চাই, বাগেরহাটের সভাপতি আলী আকবর টুটুল, নিরাপদ সড়ক চাই‘র নেতা মাসুদুল হক, এইচ এম মইনুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।