৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বাগেরহাটে

৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বাগেরহাটে,বাগেরহাটের মোল্লাহাটে ৮ কেজি গাঁজাসহ মো. আবুল কাসেম সোহেল (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে মোল্লাহাট বাস-স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বাগেরহাটে

 

৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বাগেরহাটে

গ্রেফতার আবুল কাশেম সোহেল লক্ষ্মীপুরের কমলনগর থানার চর পাগলা গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে গাঁজাসহ কাশেমকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, সোহেলের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর পর আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামি একজন পেশাদার মাদক কারবারি। আসামির নামে বাংলাদেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা বিচারাধীন আছে। আসামি কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে মোল্লাহাটে বিক্রির জন্য আসে।

 

৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বাগেরহাটে

Leave a Comment